মিষ্টির ক্ষেত্রে এক্সপায়ারি ডেট চালু হলে তাদের সমস্যা বাড়বে - The News Lion

মিষ্টির ক্ষেত্রে এক্সপায়ারি ডেট চালু হলে তাদের সমস্যা বাড়বে




দি নিউজ লায়ন ;  মিষ্টির ক্ষেত্রে এক্সপায়ারি ডেট চালু হলে তাদের সমস্যা বাড়বে বলে মনে করছেন বর্ধমানের মিষ্টান্ন ব্যবসায়ীরা। করনোরা কারণে এমনিতেই সঙ্কটে মিষ্টির ব্যবসা। তার উপর এই নয়া ফরমান তাদের বিপদ বাড়াবে বলে মনে করছেন মিষ্টি ব্যবসায়ীরা। ক্রেতারাও ধন্দে। ছানার মিষ্টির ক্ষেত্রে ঠিক কীভাবে এই নিয়ম কার্যকর হবে? 


সীতাভোগ আর মিহিদানা সব বাঙালীর প্রিয়। জি আই ট্যাগ আছে এ মিষ্টির। এছাড়া শক্তিগড়ের ল্যাংচা সহ বর্ধমানের নানান মিষ্টির খ্যাতি আছে। পাশাপাশি ছানার পূর্ব বর্ধমানে ভালো যোগান আছে। বর্ধমানের মিষ্টান্ন ব্যবসায়ী  সংগঠনের অন্যতম কর্মকর্তা সৌমেন দাস সাংবাদিকদের জানান, “আমাদের বাংলার বেশিরভাগ সনাতন মিষ্টি। দুধ ছানায় তৈরি। বর্ষা বা অন্য আবহাওয়ার কারণে কখনো কখনো সমস্যা বাড়ে। এমনিতেই বাজারে মন্দা। এই নির্দেশ আমরা কীভাবে কার্যকর করবো?”


 মিষ্টি বিক্রেতারা আর একটা সমস্যার কথাও বলছেন। এখানে অত ল্যাবরেটরিই নেই যে তার টেস্ট করা যাবে। ১ লা অক্টোবর থেকেই এই নয়া বিধি কার্যকর হবার কথা। নয়া নিয়ম নিয়ে তাই ধন্দে মিষ্টি ব্যবসায়ী থেকে ক্রেতা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.